1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত
5170
খুলনা প্রতিনিধি:


খুলনায় চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩)’কে গ্রেফতার করেছে পুলিশ। সে খুলনা থানাধীন চানমারীর ২০ নং ডাঃ আলতাফ হোসেন লেন এলাকার বাসিন্দা মো: মোফাজ্জেল হোসেন খানের ছেলে।

 
শনিবার রুপসা চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। সর্বশেষ তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর খুলনা থানাধীন ৪১ চানমারী বাজার মসজিদ গলিস্থ জনৈক মোহসিন সাহেবের বাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে লবণচরা থানাধীন মতিয়াখালী ৩য় গলির জনৈক কবির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, মৃত মজিদ শেখের ছেলে ও ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬) বাদী হয়ে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম, তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপর থেকে উক্ত আসামী অদ্যাবধি পলাতক ছিল।
এরআগে, মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম তদন্তশেষে বিজ্ঞ আদালতে উল্লেখিত আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেন (যার নং-১৬৭)।
তারপর বিজ্ঞ মহানগর দায়রা জজ (খুলনা) সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে মামলার আসামী মোঃ মনিরুজ্জামান বাবু’কে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর