1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুলনায় চায়ের দোকানে আকস্মিক বোমা বিস্ফোরণ, আহত ৩

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার খানজাহান আলী থানার গিলাতলা এলাকার ২ নং কলোনীর সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জনৈক জুয়েলের চায়ের দোকানের অভ্যন্তরে আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

বোমা বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন, গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু(৪০), মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা(৩৮), মোঃ আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর(৩৫)।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চা’য়ের দোকানে ৩ জন বসে চা খাচ্ছিল। এসময় স্থানীয়রা আকস্মিক বিকট শব্দ শুনতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান জানান, গিলাতলা এলকায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এব্যাপারে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর