খুলনা ব্যুরো::
খুলনায় ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৮ জুলাই) রাত ১০টার দিকে মহানগরের পূর্ব বানিয়াখামার লোহার গেটে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খুলনা সদর থানার ওসি মো: কামাল খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।