1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি

খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

খুলনায় দৈনিক দেশসংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ফুলমার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে চারটি মোটরসাইকেলযোগে ৬/৭ জন সন্ত্রাসী চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলা চালায়। এসময় তাদের কেউ কেউ মাথায় হেলমেট ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এছাড়া পত্রিকা অফিসের পাশে থাকা কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা-ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়।

এব্যাপারে দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ জানান, কিছুদিন আগে মাদক, জুয়ার বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছিল। তিনি ধারণা করছেন সেই নিউজের জের ধরেই উক্ত হামলার ঘটনা ঘটেছে।

কাকন প্রিন্টিং এন্ড প্রেসের মালিক নাছির উদ্দিন জানান, সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি তার অফিসের থাই গ্লাসও ভেঙেছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ এ রিপোর্ট প্রকাশের আগে উক্ত হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর