1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১ মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মফিজুর রহমান মফিজ খুমেবি’র প্রকল্প পরিচালক ডাঃ আবু জাফরকে পাইকগাছায় শুভেচ্ছা রোমাঞ্চকর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড ৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

খুলনায় নারী ফুটবলারদের মারপিটের মামলায় ৩ আসামির জামিন বাতিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩১ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটার সুপার কুইন ফুটবল একাডেমির ৪ নারী ফুটবলারকে মারপিটের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে এসিডে শরীর ঝলসে দেওয়ার হুমকির ঘটনায় জিডির সত্যতা পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৩ আসামির জামিন বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এই আদেশ দেন। আদেশের পর ৩ জন আসামিকেই জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার আসামিরা হলো, বটিয়াঘাটা তেঁতুলতলা এলাকার নূর আলমের স্ত্রী রঞ্জি বেগম (৪০), ছেলে সালাউদ্দিন খাঁ (২২) ও মেয়ে নুপুর খাতুন (২৫)। আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ মামলার আরেক আসামি নূর আলম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী মনজিলুর রহমান জানান, নারী ফুটবলারদের মারধরের মামলায় তিন আসামি আগামী ২১ আগস্ট পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু তারা জামিনে থাকা অবস্থায় বাদীপক্ষকে হুমকি-ধামকি দেওয়ায় বাদীপক্ষ তার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করলে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের আজ হাজির হওয়ার জন্য নোটিশ দেন। আসামিরা আদালতে হাজির হলে উভয়পক্ষের মধ্যে শুনানি হয়। জামিনে থাকা অবস্থায় শর্তভঙ্গ করায় আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যা প্রচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি তাদের জামিনের সকল শর্ত ভঙ্গ করেছে। তারা পরস্পর যোগসাজশে হত্যা প্রচেষ্টা মামলার বাদি সাদিয়া নাসরিন ও অন্য ভুক্ত ভোগিদেরকে মামলা তুলে না নিলে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত। বাদি ও অপর ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেয়া হলো।

হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পর্যায়ক্রমে চার নারী ফুটবলারকে মারধর ও গুরুত্বর আহত করে নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরীন। পুলিশ নুর খাঁকে গ্রেফতার করলেও অপর তিন আসামি আদালত থেকে জামিনে ছিলেন।

সর্বশেষ জামিনে বেরিয়ে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি প্রদানের ঘটনায় সাদিয়া ৩ জনকে অভিযুক্ত করে গত ১ আগষ্ট থানায় জিডি করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর