1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
5171

খুলনা প্রতিনিধি:


খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাষক চিত্তরঞ্জন কেএমপি খুলনা সদর থানধীন আমতলা মোড়ে স্বপরিবারে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় পিটিআই মোড় অবস্থিত নিজ নামীয় (চিত্ত স্যারের ব্যাচ) শেষ করে তিনি ২০১৭ সালের ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরেন। একই রাতে ডাকাতির উদ্দেশ্যে বাসার জানালার গ্রিল কেটে আসামিরা ভিতরে প্রবেশ করে। ভিকটিম চিত্তরঞ্জন আসামীদের বাঁধা দিলে আসামীরা তাকে হাত, পা ও মুখ বেধে হত্যা করে লাশটি খাটের উপর ফেলে রাখে। একইসঙ্গে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যায়। এ ঘটনায় কেএমপি খুলনা সদর থানায় ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামীদের বিরূদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালের ১১ মার্চ খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত ২ আসামীকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন।

পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার চাঞ্চল্যকর প্রভাষক চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছে। শনিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজু মুন্সিকে গ্রেপ্তার করে। সর্বশেষ তাকে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর