1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

খুলনায় যন্ত্রসংগীত উৎসব উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনায় যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনারসহ অতিথিরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শিল্পীদের যন্ত্রসংগীত পরিবেশন উপভোগ করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় উৎসবে খুলনাসহ ঢাকা থেকে আগত শিল্পীরা যন্ত্রসংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর