1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজারের তেতুলতলার সামনে সড়ক দুর্ঘটনায় মো: তুহিন মুন্সি (৩০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটেছে। তুহিন মুন্সি শিরোমনির মধ্য পাড়া এলাকার মোঃ আসলাম মুন্সীর ছেলে।

স্থানীয়রা যায়, আজ ভোর সাড়ে ৪টায় তুহিন মুন্সী শিরোমনি বাজারস্থ তার নিজস্ব চা’য়ের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। একপর্যায়প রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে খুলনা গামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো বা-১৪-৯৭৭৩) অপর দিক থেকে এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খান জাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রস্তুত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর