1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

খুলনায় রং মিস্ত্রী ইমন হত্যাকান্ডে বিদেশী অস্ত্র ও গুলিসহ পেস্টিং মামুন গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৭৪ বার পঠিত
pasting mamun
খুলনা প্রতিনিধি:


খুলনায় রং মিস্ত্রী মো: ইমন শেখ হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে মামলার আরেক আসামি মো: মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী রিভলবার, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (০৬ অক্টোবর) রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকার শাহিনুর মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পেস্টিং মামুনকে আশ্রয় দেওয়ার অপরাধে মাদক কারবারি চিংড়ি পলাশের স্ত্রী পারভীন সুলতানা টিকলি ও ভায়রা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (০৭ অক্টোবর) দুপুরে কেএমপি সদর দপ্তার আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, গত ৫ অক্টোবর রাতে নগরীর গোবরচাকা এলাকায় ইমন শেখ হত্যাকান্ড সংগঠিত হয়। ঘটনার পর ওই রাতেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে ওই হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ৪নং আসামি মো: মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনকে গ্রেপ্তার করা হয়।এর আগেও মামুনের বিরুদ্ধে ১টি দস্যুতা, ২টি মারামারিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে খালিশপুর থানায় ০২ টি সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মামুন জানায়, সে মাদক কারবারি পলাশ ওরফে চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছিলেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী পারভীন সুলতানা টিকলি এবং পলাশের ভায়রা সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার টিকলির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। চিংড়ি পলাশের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১২টি মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের ঘটনায় সোনাডাঙ্গা থানায় পৃথক ৪টি মামলা হয়েছে।
প্রেসব্রিফিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ  সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান,  ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি)  শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা ও সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হকসহ স্থানীয় প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর