1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

খুলনায় র‌্যাবের অভিযানে দেশি অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার তেরখাদার শেখপুরা এলাকা থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ  মো: বেল্লাল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিরে তারা খবর পান তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামে কতিপয় ব্যক্তি মাদক বিকিকিনির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক তারা সেখানে অভিযান চালিয়ে যুবক বেল্লালকে আটক করেন।

এরপর তার কাছ থেকে দেশি তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সর্বশেষ তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর