1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরানের পাল্টা হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড ইরান যুক্তরাষ্ট্রকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ দিয়েছে: ট্রাম্প খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে দুই দফা মিসাইল ছুড়ল ইরান ইরানের দুই বড় স্টিল কারখানায় ইসরায়েলের হামলা ইরানের তিন ভাগের এক ভাগ মিসাইল ধ্বংসের তথ্য জানে যুক্তরাষ্ট্র ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন সোয়াক’র যাত্রা শুরু কেশবপুরে শেকড়ের সন্ধানের পক্ষে এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা প্রদান

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত
khulna-16180
  • খুলনা ব্যুরো ::

খুলনায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী চক্রের এক সদস্য’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১ টার দিকে দিঘলিয়া থানাধীন দেয়াড়া ঘাটে ঘটনাটি ঘটে। একই ঘটনায় তাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংঘবদ্ধ ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৫ লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে ছিনতাইকারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

নিহত ছিনতাইকারী দেয়াড়া কলোনী পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, দিঘলিয়া দেয়াড়া এলাকার বাসিন্দা জাবেদ আলী শেখের ছেলে তাহিদুল ইসলাম তার ফ্লেক্সি লোড ও বিকাশের দোকান বন্ধ করে একটি ব্যাগে ৫ লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত ১ টার দিকে সাইকেল চালিয়ে পপুলার জুট মিলের কর্ণারে পৌঁছালে ওৎ পেতে থাকা ৩-৪ জন দুর্বৃত্ত তাকে জাপটে ধরে কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তদের মধ্যে একজন হত্যার উদ্দেশ্যে গুলি করে কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগর মোল্লার শরীরের পেছনে বিদ্ধ হয়। পরবর্তীতে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ব্যবসায়ী তাহিদুল প্রাণে বেঁচে যায়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, আমরা ঘটনার বিভিন্ন বর্ণনা পাচ্ছি। আমরা দুটি মামলা রেকর্ড করছি একটি হত্যা মামলা এবং অপরটি ছিনতাই মামলা। হত্যা মামলাটি পুলিশ বাদী হয়ে করা হবে। সম্ভাব্য হত্যাকারীদের আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছি যা তদন্তের স্বার্থে এখনি বলা সম্ভব হচ্ছে না। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা এবং এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর