1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় সুন্দরবন দিবস পালিত,রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

আজ পহেলা ফাল্গুন। সুন্দরবন দিবস। ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিগত বছরগুলোর ন্যায় খুলনায় সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সুন্দরবন একাডেমি ও খুলনা প্রেসক্লাবের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০১ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সুন্দরবন উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বেসরকারিভাবে কয়েকবছর যাবত সুন্দরবন দিবস পালিত হয়ে। সুন্দরবন নানা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। সুন্দরবনকে টিকিয়ে না রাখতে পারলে পরিবেশের বিপর্যয় নেমে আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের উপর প্রভাব পড়ছে।

এছাড়া বিষ দিয়ে মাছ শিকারের ফলে রেনু, পোনা পর্যন্ত মারা যাচ্ছে। সুন্দরবনে রাস উৎসব, মাছ, গোলপাতা, মধু সংগ্রহের পাস নিয়ে হরিণ শিকার, বাঘ মারা হচ্ছে। গাছ কেটে ফেলা হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন গাছ রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

তারা বলেন, সুন্দরবন আমাদের রক্ষাকবজ। এটি আমাদের মায়ের মতো। প্রাকৃতিক দূর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে আসছে। এ জন্য সুন্দরবনকে টিকিয়ে রাখতে হবে। সুন্দরবন সুরক্ষার জন্য ‘সুন্দরবন দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালন করা জরুরী। কিন্তু গত ২১ বছরেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। অনেক দিবস পালন করা হয়। সভায় দ্রুত সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. নাজমুস সাদাত।

স্বাগত বক্তৃতা করেন, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কাউন্সিল মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম টুটুল, শামীমা সুলতানা শীলু, শাহ মামুনুর রহমান তুহিন, শহিদুল হাসান, সাবিদ খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অসীম আনন্দ দাস।

প্রসঙ্গত, সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এ বনের মোট আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার।

সুন্দরবনে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির, বানর ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল।এই বনভূমিতে বিখ্যাত সুন্দরী ও গোলপাতা গাছও পাওয়া যায়।

ম্যানগ্রোভ ফরেস্ট খ্যাত সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর