1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

খুলনায় ৩ দিনব্যাপী বসন্ত মেলা শুরু

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২ বার পঠিত

খুলনা অনলাইন শপিং এর আয়োজনে ৩ দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা অনলাইন শপিং এর প্রতিষ্ঠাতা ফাতেমা আফরোজ, সদস্য ফারিয়া রহমান, মিসরাত মুক্ত আশা, শিমু, সিম্পা, রুকাইয়াসহ অন্যান্যরা।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রবিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ৩ দিনব্যাপী উক্ত বসন্ত মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৫৪টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে।

মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি নানান রকমারী পণ্য, পিঠাসহ খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর