1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে, যোগ দিবে মঞ্জু-মনি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০২ বার পঠিত
খুলনা অফিস:

আগামী ২২ অক্টোবর বিএনপি’র খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।বৃহস্পতিবার (২০ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ পাঁচ থানা বিএনপি ও নগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস বেফিংয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে সাধারণ কর্মী হিসেবে তিনি ও মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দ সমাবেশে যোগ দিবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, বিভাগীয় গণসমাবেশে যোগ দিলেও পরবর্তীতে তারা পৃথকভাবে কোন কর্মসূচি পালন করবেন না। পদত্যাগী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের বিষয়ে সিদ্ধান্তের ভার চেয়ারম্যান ও মহাসচিবের উপর ছেড়ে দিয়েছেন।
প্রেস ব্রিফিং শেষে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম মঞ্জুসহ সাবেক নেতৃবৃন্দ।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর