1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনা ১ আসনে গণঅধিকার পরিষদের সহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত
15282
রাবিদ মাহমুদ চঞ্চল :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত আসনটিতে ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়। যাচাইবাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল স্বাক্ষর জালিয়াতির কারণে প্রার্থিতা বাতিল হয়েছে।
বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্ট মো. জাহাঙ্গীর হোসেন।
এর আগে, যাচাইবাছাইয়ের প্রথমদিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে বাকি ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্ল্যা। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর