1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

খুলনা-৫ আসন: শেষ মূহুর্তে জমে উঠেছে নৌকা-ঈগলের লড়াই

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পঠিত
dumuriya-5061

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি এক দিন। নির্বাচনে খুলনা-৫ ডুমুরিয়া-ফুলতলা আসনে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বিন্দতা করলেও মূলত লড়াই হবে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে। নিরুত্তাপ নির্বাচনে আকষ্মিক মাঠ গরম করেছে নৌকা ও ঈগল প্রতীকের কর্মী-সমর্থকরা। শেষ পর্যন্ত দু’ প্রতীকের পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। চারিদিকে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।

dumuriya-5062

আসনটিতে ওয়ার্কস পার্টির প্রার্থী শেখ সেলিম আকতার স্বপন বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি।  এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকদের ঈগল প্রতীকের পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ডাঃ আশরাফ হোসেন বলছিলেন, প্রথম থেকেই প্রচার-প্রচারনায় নৌকা ও ঈগল সমান সমান। আসন্ন নির্বাচনে ঠিক কে জিতবেন, তা রীতিমত মুশকিল। তবে এক্ষেত্রে বিএনপি-জামায়াতের ভোটারদের উপর অনেকটা জয়-পরাজয় নির্ভর করছে বলে মনে করেন তিনি।

আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী ও চারবারের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ নৌকা প্রতকে নির্বাচন করছেন।‌অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ফুলতলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন ঈগল প্রতীক নিয়ে।

স্থানীয় ভোটারদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা জানান, এমপি নারায়ণ চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন’র পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যাচ্ছে সমানে সমান।একই সঙ্গে তারা দু’জনেরই কর্মী সমর্থকরা বিএনপি বা অন্য দলের ভোটার-সমর্থকদের কাছে টানতে এবং তাদেরকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। মূলত তাদের ঠিক কি পরিমাণ ভোটার ভোটকেন্দ্রে যাবেন এবং কাকে ভোট দিবেন খনিকটা তার উপরও নির্ভর করছে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর জয়-পরাজয়ের বিষয়টি।

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নারায়ণ চন্দ্র চন্দকে ভোট নির্বাচিত করুন। এবার তিনি নির্বাচিত হলে আপনাদের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।

এ দিকে বুধবার বিকালে ফুলতলা এলাকায় আওয়ামীলীগ নেতা ও প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার বলেন, নৌকার প্রার্থীর শাসন ও শোষন থেকে মুক্তি পেতে মানুষ বিকল্প হিসেবে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনর পক্ষে কাজ করছেন ।তবে নৌকার বিরুদ্ধে নয়, ব্যাক্তি নারায়ণ চন্দ্র চন্দর বিরুদ্ধে। এ দুই উপজেলা অধিকাংশ দলীয় হেভিওয়েট নেতাকর্মীরা ঈগল প্রতিকের পক্ষে কাজ করছেন। আমরা বছর বছর ধরে তার দু:শাষন থেকে মুক্তি পেতে রাস্তায় নেমেছি। এছাড়া নৌকার মিছিল-মিটিংয়ে কাজ করা বহু লোক রয়েছেন যারা ঈগল প্রতীকে ভোট দিবেন। আগামী ৭ ডিসেম্বর ভোটের মাধ্যমে ঈগল প্রতিককে বিজয়ী করে প্রমান করবে সাধারণ মানুষ কাকে চায়।

এ আসনে একবার জামায়াত বিএনপির প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নির্বাচিত হয়েছিলেন। এখানে দল দুইটির ভোট ব্যাংক রয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, নৌকা ও ঈগল প্রতিকের কর্মী-সমর্থকরা বিএনপি-জামায়াতের ভোটারদের কাছে টানার পাশাপাশি তাদেরকে ভোট কেন্দ্রে আসতে বিভিন্নভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে নৌকা কিংবা যে কেউ নির্বাচিত হতে পারেন আসনটিতে। তবে ঠিক কে বিজয়ী হবেন তার জন্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারী ভোট গণনা পর্যন্ত।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর