1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী মো: রশীদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত

  • প্রকাশিত : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পঠিত
khulna-6-5066

শেখ নাদীর শাহ্::


খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মো: রশীদুজ্জামান ৫২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩ হাজার ৩১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: মাহবুবুল আলম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন, ৫০ হাজার ২৬১ টি ভোট।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠানে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ট, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় সিভিল প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরবচ্ছিন্ন দায়িত্বপালন করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মো: রশীদুজ্জামান তার এ বিজয়কে কয়রা-পাইকগাছাবাসীকে উৎসর্গ করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে শুভান্যুধাীদের ধৈর্য্যধারণের অনুরোধ করেছেন।

এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন পরবর্তী যেকোন ধরনের সহিংসতা এড়াতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে মোট ৭ জন প্রার্থী পরষ্পরকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন একই দলের জিএম মাহবুবুল আলম, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), বিএনএম’র প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মির্জা গোলাম আজম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির আবু সুফিয়ান (আম) ও তৃণমূল বিএনপি’র নাদিম উদ্দিন খান (সোনালী আশ) প্রতীক নিয়ে পরষ্পর পরষ্পরকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে এবার নির্বাচনে আসনটি থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমূখী। নৌকার সাথে ঈগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন ভোটাররা। আবার কোথাও কোথাও নৌকার সাথে নোঙর প্রতীকের লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে।

তথ্যানুসন্ধানে জানাযায়, স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, ১৯৭৯ সালে বিএনপির শেখ রাজ্জাক আলী, ১৯৮৬ সালে জাতীয় পার্টির মোমিন উদ্দিন আহমেদ, ১৯৮৮ সালে জাতীয় পার্টির সরদার জহুরুল হক, ১৯৯১ সালে জামায়াতের অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, ১৯৯৬ সালে আ.লীগের অ্যাড. শেখ মো. নুরুল হক, ২০০১ সালে ৪ দলীয় জোটের প্রার্থী জামায়াতের অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, ২০০৮ সালে আ.লীগের অ্যাড. সোহরাব আলী সানা, ২০১৪ সালে আ.লীগের অ্যাড. শেখ মো. নুরুল হক এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের ৩০ডিসেম্বর নির্বাচনে ফের আ.লীগের মো. আক্তারুজ্জামান বাবু নির্বাচিত হন।

এক সময় জামায়াত অধ্যুষিত হিসেবে চিহ্নিত আসনটিতে গত ৯ম, ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীরা তাদের বিজয়ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন। এছাড়া প্রতিটি নির্বাচনেই সরকার দলীয় আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করে চমক দেখিয়েছে। এবারও যার ব্যাত্যয় হয়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বড় চমক দেখিয়েছেন, প্রার্থী পরিবর্তন করে। এবার আসনটি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়, তৃণমূলের রাজনৈতিক সংগঠক দু’বার ইউপি চেয়ারম্যান, একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য সচিব গণমানুষের অধিকার আদায়ের পথিকৃৎ মো. রশীদুজ্জামান মোড়লকে।

সর্বশেষ নির্বাচনে তিনি ৫২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর