1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

খুলনা-৬: সাংবাদিকদের সাথে আ’লীগ প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত
khulna-3918
পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, আ’লীগ প্রার্থী মো: রশীদুজ্জামান।

শেখ নাদীর শাহ্::


পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা -০৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয়-১০৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে তিনি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, কে এম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বেনজির আহমেদ বাচ্চু, আবুল বাশার বাবুল সরদার, বিজন বিহারী সরকার, ডাঃ শংকর দেবনাথ, ইকবাল হোসেন খোকন, বিভূতি ভূষণ সানা, এডভোকেট শেখ আব্দুর রশীদ, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও ছাত্রলীগ নেতা রিপন রায়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার অপপ্রচার বন্ধসহ সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর