1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

গজারিয়ায় জান্নাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত
munsigang-15343
  • গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ::

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় পরিকল্পিত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে মানববন্ধনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রকাশ্যে ও পূর্বপরিকল্পিতভাবে মো. আব্দুল হকের ছেলে মো. জান্নাত হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহত জান্নাত হোসেনের মা জাহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। পরিকল্পিতভাবে আমার সন্তানকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি একজন মা হিসেবে সরকারের কাছে শুধু একটাই দাবি—আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। যেন আর কোনো মা এভাবে সন্তান হারাতে না হয়।”

নিহতের বড় ভাই রাজু জানান, “জমি ও সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাহীন রাঢ়ীর তিন ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঝগড়া-বিবাদে লিপ্ত ছিল।

munsigang-15344

উল্লেখ্য, গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেনকে ঘরের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে নিহতের মা বাদি হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে

এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাব্বির বলেন,
“হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। খুব দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর