1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে হাত বাঁধা নারীসহ পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত
pm-17229
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের মাটিতে স্বৈরাচার বলেছিল, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে।

‎তিনি বলেন, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে গুপ্ত বাহিনী জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল। এই গুপ্ত বাহিনীকে আমরা পরবর্তীতে দেখেছি, ৯৬ সালে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল। গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল।

‎রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

‎তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ মানুষ জানে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে একমাত্র দল বিএনপি। আপনারা দেখেছেন শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশের শিক্ষা ব্যবস্থার কী পরিবর্তন হয়েছে, কীভাবে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আপনারা আবারও আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

‎প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ আমাদের সঙ্গে স্বাধীন হয়ে অনেক এগিয়ে গেছে৷ কিন্তু আমরা বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়েও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, দেশের উন্নয়নে কোনো বাধা মানবো না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর