1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ঘুর্নিঝড় রেমাল তান্ডবে উপকূলীয় পাইকগাছা লন্ডভন্ড; বেড়িবাঁধের বিভিন্ন এলাকায় ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭৭ বার পঠিত
paikgacha-remal-9339

নিজস্ব প্রতিবেদক::


ঘুর্নিঝড় রেমাল এর তান্ডবে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা উপজেলার বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হয়েছে। বিশেষ করে জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন পোল্ডারে পাউবোর বেঁড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে মূহুর্তেই লবন পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। এতে হাজার-হাজার বিঘার চিংড়ি ঘের তলিয়ে ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ।

রবিবার রাতের জোয়ারের উপর জলোচ্ছ্বাসে ১০/১২ নং পেল্ডারের গড়ইখালীর কুমখালীর ক্ষুদখালীর ভাঙ্গন, ২৩ নং পোল্ডারের লস্করের বাইনতলা, কড়ুলিয়াসহ ৩টি স্থানে, লতা, দেলুটি, হরিঢালী, রাড়ুলী, কপিলমুনিসহ সোলাদানার একাধিক পয়েন্টে বাঁধ উপছে লোকালয়ে লবণ পানি ঢুকে ঘর-বাড়ী, রাস্তাঘাট, পুকুর ও ফসলের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

paikgacha-remal-9340

এদিকে খুলনা-৬ অঅসনের সংসদ সদস্য মো: ওশীদুজ্জামান খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে পদির্শনপূর্বক পোল্ডার রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে স্থানীয়দের কাজের তদারকি করেন।

পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ও বস্তা সরবরাহ করেছে।

paikgacha-remal-9341

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমানসহ দায়িত্বশীল কর্মকর্তারা সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খাদ্য-পানি সরবরাহ করেন।

সোমবার সরেজমিনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় গেলে স্থানীয়রা জানান, যতদ্রুত সম্ভব বাঁধ মেরামত করা না গেলে জোয়ারের উপচে পড়া পানিতে ফের গোটা এলাকা প্লাবিত হয়ে গোটা এলাকা ভয়াবহ রুপ নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর