1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

চট্টগ্রাম টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২৪১ রান

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক ::

পাহাড়সম রান টপকে জয় পেতে চতুর্থ দিনের শুরুটা বেশ ভালোই শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় সেশন থেকে শেষ সেশন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেল বাংলাদেশ দল। যেখান থেকে দাঁড়িয়ে জয় দূরের কথা হারের শঙ্কায় এখন স্বাগতিকরা।

সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের ব্যাটে চতুর্থদিন শেষ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে শেষদিনে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। অন্যদিকে ভারতের চাই ৪ উইকেট। সাকিব ৪০ এবং মিরাজ ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এর আগে আজ শনিবার চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ জাকির হাসান। গতকাল ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর আজ ৮৩ রান যোগ করে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এই ওপেনার। ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে সেঞ্চুরি উদযাপন করেন জাকির।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর