চার দিনের সফরে রাতে খুলনা আসছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান
প্রকাশিত :
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
১০০
বার পঠিত
খুলনা প্রতিনিধি:
চার দিনের সফরে আজ বৃহস্পতিবার রাতে খুলনা আসছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সফরসূচি অনুযায়ী যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রতিমন্ত্রী ১৮ নভেম্বর বিকাল চারটায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে দৌলতপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছয়টি ওয়ার্ড, খানজাহান আলী থানার ২ ও ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সভায় যোগদান করবেন।
তিনি ১৯ নভেম্বর মাগরিব বাদ একই বিষয়ে খালিশপুর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নয়টি ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সভায় যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ২০ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।