- উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মরহুম মোহাম্মদ মুছার জৈষ্ঠ পুত্র উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান শাহীন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যশোর উকিলবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা শামসুর রহমান রনি, ফিরোজ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল গাজী, সদস্য সচিব মাসুদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুছ আলী জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, বিএনপি নেতা তুহিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম, সদস্য সচিব হাসানুর, যুগ্ম আহ্বায়ক এস.এম রাকিব হুসাইন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ, যুবদল নেতা ডাঃ মিশুক সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আল আমিন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।