1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

চুকনগরে ভাংচুর, অগ্নিসংযোগ ও গোডাউন লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত
chuknagar-press-confarence-10027

খুলনা ব্যুরো::

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে নন্দী বাড়ী, কালী মন্দির ভাংচুর, ব্যাবহারকৃত প্রাইভেট কার ভাঙচুর, শো-রুমের মটরসাইকেল ভাংচুর, অগ্নিসংযোগ ও গোডাউন লুটপাটের প্রতিবাদে ডুমুরিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী কৃষ্ণ নন্দী।

রবিবার (২৫ আগস্ট) বেলা ১২ টায় নন্দী বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী কৃষ্ণ নন্দী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট সোমবার আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার পতনের পর বিকেল সাড়ে ৪টার দিকে সাত আটশ দুর্বৃত্তকারীরা চুকনগর খুলনা মহাসড়কে পাশে অবস্থিত চুকনগর নন্দী বাড়িতে ও আমার ব্যাবসা প্রতিষ্টানে প্রবেশ করে বাড়ি ভাঙচুর, ব্যাবহারকৃত প্রাইভেট কার ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্মিয় উপসনালয় কালী মন্দির ভাঙচুর সহ কয়েকটি গোডাউনে ব্যাপক লুটপাট করে।

তিনি আরও বলেন, বাড়ি ভাঙচুর, গোডাউন লুটপাট, অগ্নিসংযোগসহ কালী মন্দির ভাঙচুর ও গোডাউন লুটপাটের ফলে প্রায় ১০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির সন্মূখিন হয়েছি। উত্তারা মটরস, হিরো মটরস, মটর সাইকেল পার্টস, রূপচাদা তেল, বাশমতি চাল, রড, সিমেন্ট ও আনোয়ারা স্টীল এর ডিলার কৃষ্ণ নন্দী সংবাদ সম্মেলনে দাবি করেন তার আনুমানিক ২ কোটি ৬১ লাখ টাকার মটর সাইকেল ভাংচুর করা হয়েছে, সয়াবিন ও সরিষার তেল লুট করা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকার, মটর সাইকেলের পার্টস লুট হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার, বাসমতি চাল লুট হয়েছে ৫৬ লাখ টকার, শোরুমের গ্রাস ভাংচুর হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকার, তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও মাইক্রোবাসের ক্ষতির পরিমান ১ কোটি ২৪ লাখ টাকার, ব্যবহৃত মটর সাইকেল এর ক্ষতির পরিমান ২৪ লাখ টাকা। আনুমানিক ১০ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন। তিনি এসব ঘটনার সাথে জড়িতদের শান্তি দাবি করেন এবং নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনুস, আইন প্রয়োগকারী সংস্থা ও হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শংকর নন্দী, শেখর নন্দী, রিতা নন্দী প্রমুখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাব সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাব সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক শেখ এনামুল বাসার টিটো, আব্দুর রশিদ এলিন, আঃ মজিদ, জাহিদুর রহমান বিপ্লব, আব্দুর রশীদ বাচ্চু,আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, এস কে বাপ্পি, আরিফুজ্জামান নয়ন, সোহেল রানা, গাজী আঃ কুদ্দুস, গৌতম রাহা, শংকর কুমার ঘোষ, সুমন ব্রহ্ম, দীপ্তিমান রায় বাপ্পি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর