1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

চূড়ান্ত সুপারিশ পেলেন ১৯৫৮৬ শিক্ষক, যোগদান ১৯ সেপ্টেম্বরের মধ্যে

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
ntrca-9980

দীপ্ত নিউজ ডেস্ক::


অবশেষে চূড়ান্ত নিয়োগের অনুমোদন পেয়েছে সাড়ে ১৯ হাজার প্রার্থী। তারা দেশের বিভিন্ন কলেজে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সুপারিশকৃতদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।

আজ (বুধবার) ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র প্রকাশ করা হয়।

নির্ধারিত লিংকে (http://103.230.104.210:8088/ntrca/c5/app/login.php) প্রবেশ করে শিক্ষক নিয়োগের আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারছেন।

এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সচিব ওবায়দূল রহমান বলেন, ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হয়েছে। আজ রাতের মধ্যে প্রার্থীরা নিয়োগ সুপারিশের এসএমএস পাবে। চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করে প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন।

এর আগে ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক শূন্যপদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু প্রার্থী না থাকায় ২২ হাজার ৩৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নিবন্ধিত এ প্রার্থীরা ভি-রোল ফরম পূরণ করে এনটিআরসিএতে তাদের সনদ জমা দিয়েছেন। যেসব প্রার্থীর সনদে কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা আছে তাদের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর