1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ছিটকে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র, বড় জয়ে আশা বেঁচে রইল উইন্ডিজের

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৬৪ বার পঠিত
usa-westindis-9454

দীপ্ত নিউজ, বিশ্বকাপ ডেস্ক::


গ্রুপপর্বে টানা চার জয়ের পর সুপার এইটের প্রথম ম্যাচেই হোঁচট খায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে বড় পুঁজি গড়েও হেরে যায় রভম্যান পাওয়েলের দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না ক্যারিবীয়দের সামনে। এমন সমীকরণে যুক্তরাষ্ট্রকে রীতিমতো উড়িয়ে দিলো শাই হোপ-পুরানরা।

বার্বাডোজের কেনিংটন ওভালে আজ (শনিবার) বাংলাদেশ সময় ভোরে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রানে থামে যুক্তরাষ্ট্র। হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে ৫৫ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাঁজরের চোটে ব্র্যান্ডন কিং ছিটকে না গেলে এই ম্যাচে হয়তো খেলাই হতো না শাই হোপের। সেই হোপ সুযোগ কাজে লাগালেন দারুণভাবে। ওপেন করতে নেমে একাই মারলেন ৮টি ছক্কা। মাত্র ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকলেন হোপ। নিকোলাস পুরান মাত্র ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের ছক্কা–বর্ষণে উড়ে গেল আমেরিকা। মাত্র ১০.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। এতেই বোঝা যাচ্ছে কতটা দাপট ছিল তাদের। এই জয়ের ফলে শেষ চারে ওঠার দৌড়ে টিকে রইলো ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুটো ম্যাচ হেরে আমেরিকার বিদায় প্রায় নিশ্চিত হয়েই গেল। যদিও কাগজেকলমে এখনো সুযোগ আছে বিশ্বকাপের সহ-আয়োজকদের। তবে যদি কিন্তুর অনেক সমীকরণ মেলাতে হবে তাদের।

এবারের আসরের গ্রুপপর্বে চমক দেখিয়ে সুপার এইটে উঠেছিল আমেরিকা। পাকিস্তানের মতো হেভিওয়েট দলকে মাটিতে নামিয়ে দিয়েছিল তারা। গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছায় তারা। তবে সুপার এইটে দুটি ম্যাচেই হেরে গেছে তারা।

টস জিতে ক্যারিবিয়ানরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আমেরিকার ব্যাটাররা শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের তোপের মুখে পড়েন। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন আন্দ্রিয়াস গাউস (২৯)। নীতীশ কুমার ২০ রান করেন। বাকিরা সেভাবে রানই পাননি। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ ৩টি করে উইকেট নেন।

আমেরিকার রান তাড়া করতে নেমে শাই হোপ শুরু থেকেই ঝড় তোলেন। আমেরিকার বোলারদের স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত টিকে থাকেন হোপ। আক্রমণাত্মক হোপের দাপটেই ম্যাচ থেকে হারিয়ে যায় আমেরিকা। আরেক ওপেনার চার্লস ফিরে গেলেও থামেননি হোপ। শেষমেশ হোপ ও পুরান (২৭*) অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান। এই জয়ের ফলে এখনও টিকে রয়েছে বিশ্বকাপে ক্যারিবিয়ানদের আশা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর