1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানী

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ বার পঠিত

দীপ্ত নিউজ,খুলনা প্রতিনিধি:

বেলজিয়ামের রানী মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ঝুলন্তপাড়া এলাকা পরিদর্শন করেছেন। বুধবার(০৮ জানুয়ারি) দুপুরে তিনি ঝুলন্তপাড়ার বাসিন্দাদের সাথে কিছু সময় মতবিনিময় করেন এবং খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষদের জীবন-সংগ্রাম, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ধারণা নেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতের কারণে দক্ষিণাঞ্চলের অতিদরিদ্র ও প্রান্তিক মানুষেরা যেন বাস্তচ্যুত না হয় সেজন্য ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে এসময় রানীকে বিস্তারিতভাবে জানানো হয়।

এর আগে রানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সুতারখালীর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। পরে সুতারখালী ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনসিডিএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগের অধীন লজিক প্রকল্পের আওতায় স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে স্থানীয় মানুষদের পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উপকারভোগীদের সাথে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপকারভোগীরা দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যার কারণে অতীতে পানযোগ্য পানির সংকটের কথা তুলে ধরেন।

তারা জানান, আগে গ্রামীণ উৎস হতে পরিবারের খাওয়ার পানি সংগ্রহের জন্য নারীদের পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে যেতে হতো, নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হওয়ার পরে সহজেই লবণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।

এরপর বিকেলে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে সুতারখালী ত্যাগ করেন রানী।

রানীর সফরকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে রাষ্ট্রাচার দায়িত্ব পালনে তাঁর সাথে ছিলেন।

সফরকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বাংলাদেশের পুরো উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব তা এখানে না আসলে কেউ অনুমান করতে পারবেনা । এখানে প্রতি বছর বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, যা আমাদের নিত্যসঙ্গী। আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত কিভাবে মোকাবেলা করছি বেলজিয়ামের রানী সেটি নিজের চোখে দেখার জন্য এখানে এসেছেন এবং স্থানীয় মানুষের সাথে কথা বলেছেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান খুলনার দাকোপ উপজেলার সুতারখালীতে রানীকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর