1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাতীয় কবির জন্মবার্ষিকীতে আলোচনা সভা

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৫ বার পঠিত

খুলনা ব্যুরো::

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা আজ বুধবার (২৪ মে) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ।

আলোচনা সভায় অতিথিরা বলেন, নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী, সাম্যবাদ ও প্রেমের কবি। বাংলা সাহিত্যের রত্ন। তার লেখনির মাধ্যমে যে সমাজ ব্যবস্থা রেখে গেছেন তার সুফল আমরা ভোগ করছি। গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা ছিলো অসাধারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার গান ও কবিতা বাঙ্গালি জাতিকে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন। তাঁরা আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর উর্ধ্বে তিনি তার সাহিত্যকে স্থান দিয়েছিলেন মানবপ্রেম ও জাতীয়তাবাদী চিন্তা ও চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে কবিকে সপরিবারে বাংলাদেশে ফিরিয়ে আনেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় বসবাসের সুযোগ করে দেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর