1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত
vidya-balan-javed-10763

বর্ষীয়ান ও বিখ্যাত গল্পকার-গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক অভিনেত্রী বিদ্যা বালন! এ কথা আর কেউ নয়, জানালেন স্বয়ং বিদ্যা নিজেই।

না, চমকে উঠবেন না। মজা করেই এমনটা জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবি খ্যাত জনপ্রিয় এই বলি অভিনেত্রী। তবে বিদ্যার এই মন্তব্যের পিছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে হাসি ফুটে উঠবে আপনার মুখেও।

জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ভীষণ ভক্ত বিদ্যা বালন। তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী শাবানা। সেই কারণেই ঠাট্টা করে ‘শেরনী’ নায়িকার মন্তব্য, ‘যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি।’

বিদ্যা আরও জানিয়েছেন, শাবানা আজমির অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জোগায়। কিশোরী বয়সে প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন তিনি। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন ‘কাহানি’ অভিনেত্রী।

বিদ্যা বললেন, ‘আর্থ’ ছবিতে তার অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে, এক ছেলে বন্ধুকে জানিয়েছিলাম আমার জন্ম তারিখ ১৮ সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিন ১৮ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে বিদ্যা বালানকে। এর আগে ভুলভুলাইয়াতে বিদ্যার ‘মঞ্জুলিকা’ চরিত্রটি মন ছুঁয়ে নিয়েছিল দর্শকের।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর