1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

জিয়া হলের স্থলে ১৫ তলা খুলনা পাবলিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেসিসি

  • প্রকাশিত : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৪ বার পঠিত

রাবিদ মাহমুদ চঞ্চল::

পূর্বেই ভেঙ্গে ফেলা জিয়া হলের স্থলে ১৫তলা খুলনা পাবলিক হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। রবিবার ১৬ অক্টোবর কেসিসির ১৭তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠিত সভায় বিশ্ব ব্যাংকের সহায়তায় লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি শীর্ষক প্রকল্পের ইমপ্লিমেন্টেশন পার্টিসিপেশন এগ্রিমেন্ট স্বার, খুলনা সিটি কর্পোরেশনের খসড়া বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন ২০২১-২০২২ দাখিল, খুলনা সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে অবস্থিত ২৯ নং ওয়ার্ডে গগন বাবু রোডের সম্মুখস্থ মাধ্যমিক বিদ্যালয় নামীয় ২৩ নং হোল্ডিংয়ে স্থাপনা না থাকায় পৌরকর মওকুফসহ হোল্ডিং বাতিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্ম বার্ষিকীতে শেখ রাসের দিবস পালন, খুলনা জেলার শলুয়ায় বর্জ্য থেকে সার, বিদ্যুৎ, ডিজেল উৎপাদন ও খুলনার মাথাভাঙ্গা এলাকায় বর্জ্য থেকে সার এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নসহ আরো কয়েকটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি মেয়র বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় খুলনা মহানগরীতে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছে। নগর জুড়ে এখন উন্নয়ন কাজ চলছে। গুণগত মান বজায় রেখে এ সকল কাজ সঠিক সময়ে শেষ করতে হবে।

কাউন্সিলরদের এক প্রশ্নের জবাবে মেয়র আরো বলেন, মহানগরী এলাকায় ডেঙ্গু প্রতিরোধকল্পে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে সচেতন করার জন্য প্রতিদিন মাইকিং করা হচ্ছে। নিজ নিজ বাড়ির আশপাশে থাকা ডেঙ্গু প্রজনন ত্রে তৈরী না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

কেসিসি’র মেয়র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম (মুন্না), মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরতি আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর