1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

জেলা পর্যায়ে নতুন আইনশৃঙ্খলা কমিটি গঠন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পঠিত
police-minister-15846
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

সারাদেশের জেলা পর্যায়ে নতুন করে আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে সরকার। প্রতিটি জেলায় জেলা প্রশাসককে (ডিসি) কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব কে এম ইয়াসির আরাফাত। গঠিত কমিটিতে মোট ৩১ জন সদস্য রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান দায়িত্ব হবে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংঘটিত অপরাধ পর্যালোচনা করা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।

কমিটির কার্যপরিধিতে আরো উল্লেখ রয়েছে, খুন, ধর্ষণ, ছিনতাই, অপহরণ, এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, কিশোর গ্যাংয়ের অপরাধ, মাদক ব্যবসা ও সেবনের মতো জঘন্য অপরাধ দমনে কার্যকর কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। পাশাপাশি অপরাধ প্রতিরোধে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ভিডিপিসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করাও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ। প্রয়োজনে আইনশৃঙ্খলার উন্নয়নে সরকার বা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির কাছে সুপারিশ পাঠাতে পারবে জেলা কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় প্রয়োজন বিবেচনায় যে কোনো সরকারি কর্মকর্তা বা দপ্তর প্রধানকে কো-অপ্ট করে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সভা আহ্বান করা যাবে।

এছাড়া, জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ প্রতিটি সভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর