1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানে ৯৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধে হুথিদের যোগদানে পাল্টে যাচ্ছে খেলা? ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা, যেভাবে শুরু হতে পারে আক্রমণ রেশনিং করে ঠেকাচ্ছে ক্ষেপণাস্ত্র চতুর্মুখী হুমকিতে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস গেলেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে গণ সংবর্ধনা সৈয়দপুরে আর্থিক অনটনে পড়ে ট্রাক চালকের আত্মহত্যা!

জ্বালানি তেল সাশ্রয়ে সাইকেলে চেপে অফিস গেলেন সাবেক এমপি শিল্পপতি সিদ্দিক

  • প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পঠিত
saedpur-16191
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

অহেতুক অপচয় না করে জ্বালানি তেল সাশ্রয়ে বাই সাইকেলে চেপে অফিস করলেন সাবেক এমপি ও সৈয়দপুরের শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। জ্বালানি তেলের অপচয় কমাতেই তাঁর এ উদ্যোগ বলে জানা গেছে।

সেই সঙ্গে তিনি বৈশ্বিক জ্বালানি সংকট নিরসন ও তেলের অপচয় কমাতে তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিসহ অন্যান্যদেরও বাইসাইকেলে চলাচলের পরামর্শ দিয়েছেন।

ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের বাসা শহরের নতুনপাড়ায়।

বাণিজ্য প্রধান উপজেলা সৈয়দপুরসহ নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় রয়েছে তাঁর একাধিক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সবের মধ্যে সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট, কুন্দল এলাকায় ইকু ফিলিং স্টেশন ও ইকু পেপার মিলস এবং সংগলশী কাদিখোল এলাকায় রয়েছে ইকু জুট মিলসসহ আরো বেশ কিছু শিল্প কারখানা। প্রায় প্রতিদিনই তাঁকে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা দেখভালের জন্য যেতে হয়। মূলত তিনি গাড়িতে করে এ সব প্রতিষ্ঠানে যাতায়াত করেন প্রতিনিয়ত। কিন্তু সাম্প্রতিক সময়ে সারাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ায় তিনি জ্বালানি তেল সাশ্রয়ে গাড়ির ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্তের বাস্তবায়নও চোখে পড়ে গতকাল শনিবার। ওই দিন তাঁকে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় বাইসাইকেলে চেপে তাঁর অফিসে যেতে দেখা যায়।

এ সময় তিনি শহরের নতুন বাবুপাড়া থেকে বের হয়ে বাইসাইকেলে করে তাঁর মালিকানাধীন ইকু পেপার মিলে যাচ্ছিলেন।

পথিমধ্যে নিজের গাড়ি রেখে বাইসাইকেল চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, জ্বালানি তেল সংকট নিরসনে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এজন্য আমি বাইসাইকেলে চেপে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছি। বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট শেষ না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত রাখবেন জানিয়ে সকলকে বাইসাইকেল ব্যবহার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর