1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তি আলোচনার মাঝেই ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

টঙ্গীবাড়ীতে সাংবাদিকের নাক ফাটালেন বাপ ছেলে

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৫ বার পঠিত
munsigang-9328

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ভুক্তভোগী সাংবাদিক বিপু মাদবর আজকের বসুন্ধরা পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি।

সে উপজেলার পশ্চিম কাঠাদিয়া গ্রামে উপজেলা নির্বাচন পরিবর্তী সহিংসতার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার শিকার হন। এ হামলার ঘটনায় রবিবার (২২মে) রাত বারোটার দিকে সে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে।

এর আগে রবিবার (২২ মে ) রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।‌হামলায় নেতৃত্ব দেন কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মাদবর (৫০) ও‌ তার ছেলে রবি মাদবর (২১)।

এ ঘটনাই ভুক্তভোগী সাংবাদিক বিপু মাদবর বলেন, আমি কাঠাদিয়া-শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মারামারি লেগেছে এমন তথ্য পেয়ে সংবাদ সংগ্ৰহের জন্য ঘটনা স্থলে ছুটে যাই । উক্ত স্থানে পূর্বে থেকে উৎপেতে থাকা আনোয়ার মাদবর,রবি মাদবরসহ আরো কয়েক জন মিলে আমাকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি এর প্রতিবাদ করায় তারা আমাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, চর-থাপ্পর মারে । আমার নাকে ঘুসি মেরে ও পিটিয়ে নাক ফাটিয়ে ফেলে ‌। এ সময় আমার নাক দিয়ে অনেক রক্তক্ষরণ হয়। আমার ডাক চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসলে তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতিসহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আমি টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাই।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোয়েব আলী বৃহস্পতিবার রাত ৯টার দিকে বলেন, বিষয়টি নিয়ে বাদীর সাথে আমার কথা হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর