1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পঠিত
9618

খুলনা প্রতিনিধি:

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, টিসিবির পণ্য বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগ। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। টিসিবির পণ্য বিতরণ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ।

আজ শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কর্তৃক এপ্রিল মাসের কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, টিসিবি কর্তৃক এককোটি নিন্ম আয়ের পরিবারকে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ধেক মূল্যে বিতরণ করা হচ্ছে। এটি সম্পূর্ণ নতুন কর্মসূচি। ২০২২ সালের মার্চ মাসে চালু হয়েছে এবং পণ্য বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ করা হবে। এর ফলে সঠিক কার্ডধারীরা প্রতারিত হবে না। সিনিয়র সচিব আরও বলেন, সারাদেশে স্মার্ট ফ্যামেলি কার্ড সম্পন্ন হয়ে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা টিসিবির যুগ্মপরিচালক মোঃ আনিছুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিনিয়র সচিব পাঁচশত ১৮ জন কার্ডধারী জনসাধারণের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করেন। বিতরণকৃত পণ্যের মধ্যে ছিলো পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, দুই কেজি মসুরির ডাল ও দুই লিটার সয়াবিন তেল। যার প্যাকেজ মূল্য পাঁচশত ৪০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর