1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার স্কুল শিক্ষিকার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮২ বার পঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:


চোখের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছার প্রীতিলতা বিশ্বাস (৫৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী প্রীতিলতা বিশ্বাস উপজেলার গড়–ইখালী ইউনিনের বাইনবাড়িয়া এলাকার বাসিন্দা তাপস কান্তি মন্ডলের স্ত্রী ও স্থানীয় দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, রোববার (১২ মার্চ) সকালে চোখের চিকিৎসা করানোর উদ্দেশ্যে জামাতার মোটরসাইকেল যোগে তিনি খুলনার কুদির বটতলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে রুপসা সেতু এলাকায় পৌঁছালে দ্রুত গতির একটি পরিবহন পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক জামাতা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা প্রীতিলতা মন্ডলের মৃত্যু হয়।

এব্যাপারে দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানান, চোখের চিকিৎসা করানোর জন্য বৃহস্পতিবার ছুটি নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে সড়ক দুর্ঘটনায় দুর্ভাগ্যক্রমে তাকে লাশ হয়ে গ্রামে ফিরতে হয়েছে।
সর্বশেষ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যুতে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সানা, উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ নিহত প্রীতিলতা মন্ডলের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি জানিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর