1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

তারেক রহমান দুবাই থেকে টাকার বস্তা পাঠায়। সে টাকার বস্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘুমান। টাকা ফুরিয়ে গেছে তাই তাদের গলা নিচু হয়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণকালে বিএনপি বলেছে ‘সেতুতে উঠলে ভেঙে যাবে’। এখন সেই সেতু পার হয়ে তারা এদিক-ওদিক চলাফেরা করেন। তাই তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ডিসেম্বরে বিএনপির সঙ্গে খেলা হবে। তাদের আর আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক করা হয়। সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকুকে নতুন কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। বাকি পদগুলো নির্ধারণের জন্য নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকে দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর