1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন পাইকগাছায় তালাবদ্ধ ঘর থেকে আরএফএল কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার শালিসকারীকে হাতুড়িপেটায় হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তার চেক বিতরণ

ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: ইসি কমিশনার

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পঠিত
11108
মুন্সীগঞ্জ প্রতিনিধি:


আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করছি আমরা। আমরা প্রস্তুত আছি। আশা করছি, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতিমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটার হতে চাচ্ছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকা তৈরির কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট আছেন।’
আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখানে দুটি সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখেই আমরা যাতে তফসিল ঘোষণা করতে পারি, সে প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে সংসদ নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। তাই আমরা আগে জাতীয় নির্বাচনের কথা ভাবছি।’
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর