1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

ডুমুরিয়ায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নেই মূল্য তালিকা

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
dumuriya-11296

তদরকি না থাকায় ইচ্ছেমতো দাম নিচ্ছেন দোকানিরা

শেখ মাহতাব হোসেন, (ডুমুরিয়া) খুলনা::


প্রতি বছর রমজান মাস এলেই সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বহুগুনে বেড়ে যায়।

ভোক্তা অধিকার নিশ্চিত চত করতে নিত্যপন্যের মূল্য তালিকা টানানোর সরকারি বিধান রয়েছে। কিন্তু ডুমুরিয়া উপজেলার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তা উপেক্ষিত। দোকানীরা নিজের খেয়াল-খুশিমত প্রতিযোগিতামূলক ভাবে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে প্রতিনিয়ত। বর্তমান বাজার দর ও মূল্য তালিকা নিয়ে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই।

নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের চাহিদার সাথে পাল্লা দিয়ে দামও বৃদ্ধি পায় এ রমজান মাসকে ঘিরেই। উপজেলা ১৪টি ইউনিয়নে বাজার গুলো সরেজমিন দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানেই মূল্য তালিকা টানানো নেই। তিন ডুমুরিয়া, চুকনগর, শাহাপুর, বাজার ঘুরে মাত্র কয়েকটি দোকানে মূল্য তালিকা দেখা গেছে। আবার অনেক স্থানে পণ্যর চার্ট থাকলেও দাম উল্লেখ নেই।

ডুমুরিয়া বাজারে আসা শেখ আমিনুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, মুদির দোকান থেকে শুরু করে মাছ, মাংসর কোন খানেই
মূল্য তালিকা নেই। এ তালিকা থাকলে তো বেশি দামে বিক্রি করতে পারে না। সে জন্য দোকানীরা এগুলো টানিয়ে রাখে না। আর এগুলো যাদের (প্রশাসন কিংবা ভোক্তা অধিকার) দেখভাল করার কথা, তারাও নিয়মিত তদারকি করেন না। এ কারণে ব্যবসায়ীরাও মূল্য তালিকা টানানোর নিয়মের তোয়াক্কা করছেন ননা। না। সবার আগে নিয়মিত বাজার মনিটারিং করতে হবে। তবেই নিত্যপন্যের দাম ঠিক থাকবে। আরও কয়েকজন ক্রেতা জানান, অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা থাকলেও সে অনুযায়ী দাম রাখা হয় না।

নাম প্রকাশ করা না স্বত্বেও ডুমুরিয়া বাজারের কয়েকজন মুদি দোকানী বলেন, মূল্য তালিকা আছে, তবে। তবে প্রতিদিন টানানো হয় না। বাজারে মোবাইল কোর্ট এলে বের করে সামনে রাখা হয়। তারা আরও বলেন, মূল্য তালিকা দিয়ে কি হবে? ক্রেতারা এগুলো দেখেন না। দাম লেখা থাকলেও দরদাম করেই পণ্য কেনেন। আমাদের ও দামাদামি করেই বিক্রি করতে হয়। যার জন্য মূল্য তালিকা টানানো হয় না।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮নং ধারা অনুযায়ী, দোকান বা প্রতিষ্ঠানে সহজে দেখা যায় বা বোঝা যায় এমন স্থানে মূল্য তালিকা টাঙানো না হলে বা প্রদর্শন করা না হলে সর্বোচ্চ এক বছর কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু এ বিধান শুধু কাগজে-কলমেই শোভা পাচ্ছে। বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে। যার ফলে সঠিকভাবে অনেকেই মানছেন না নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনীর সরকারি নিদের্শনা।

ডুমুরিয়া বাজার সমিতির নেতা বলেন, প্রত্যেক দোকানদারকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানাতে হবে। তা না হলে যথাযথ
ব্যবস্থা নেয়া হবে।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমাননের নিকট এ সম্পর্কে জানতে গেলে তিনি বলেন আপনি পরে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অনেক দোকানদারকে জরিমানা করা হয়েছে। তবে শিগগরিই আবারও অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর