1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৫, আহত ২

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পঠিত
5287

শেখ মাহতাব হোসেন:


খুলনার ডুমুরিয়ায় ইটবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায়, নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) ও শিশু অন্বী বিশ্বাস (২)।

ঘটনার পর শিশু অন্বীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় প্রেরণ করলে বিকেলে তার মৃত্যু হয়।

এরআগে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর দুইজন মারা গেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর