1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ডুমুরিয়ায় নবনির্মিত কার্পেটিং সড়কে গজাচ্ছে ঘাস

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, (ডুমুরিয়া) খুলনা:: 

খুলনার ডুমুরিয়ায় রোস্তমপুরে এক কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে সদ্য নির্মিত পৌনে ২ কিলোমিটার সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার এক সপ্তাহেই গঁজিয়েছে ঘাস। আর দু’দিনের বৃষ্টিতেই সড়কের পাশ ধসে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি। এমনকি ঠিকাদার শ্রমিকের টাকাও পরিশেষ করেনি। ঠিকাদার বলছে ঘাস গঁজানোর বিষয়টি সাংবাদিকদের কারসাজি। আর উপজেলা প্রকৌশলী জানালেন পাথরের নীচে ঘাসের বীজ থাকলে তা গঁজাতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনার ডুমুরিয়া উপজেলা ও যশোর জেলার কেশবপুর সীমান্তবর্তী রোস্তমপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা থামা একটি সড়ক ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়নের কাজ করে। নিম্নমানের খোয়া ইট ব্যবহার করা হয়। এলাকাবাসী বাঁধা দিয়েও কোন সুরাহা হয়নি। এরই মধ্যে বিগত অর্থবছর শেষ হওয়ার আগেই ঠিকাদার নামমাত্র পাথরের খোয়া ও বিটুমিন ব্যবহার করে রাস্তার কার্পেটিং-য়ের কাজ শেষ করে। কিন্তু কয়েকদিনের মধ্যেই কার্পেটিং ভেদ করে ঘাস জন্মেছে। তাছাড়া রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি না দেয়া বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে। সাতক্ষীরা-যশোর সড়কের চুকনগর বাজার পার হলেই চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এর কিছুটা পশ্চিম দিকে গিয়ে মহাসড়ক থেকে উত্তরে চলে গেছে চুকনগর টু রোস্তমপুর সড়ক।

মাটির কাঁচা থানা সড়কটি পাকা করনে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য ওই সড়কটি পিচ ঢালা কার্পেটিং সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্যের কাজটি পান জনৈক ইকবাল হোসেন জমাদ্দার নামে একজন ঠিকাদার ।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানালেন, সড়কটি নির্মাণের শুরুতে নিম্নমানের ইট ও খোঁয়া ব্যবহার করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়া ধুলাবালির পরিবর্তে নিম্নমানের বালু ব্যবহার করা হয়। দীর্ঘদিন খোঁয়া বসিয়ে সড়কটি ফেলে রাখা হলে হঠাৎ করে জুন মাসে শেষ হয়ে আসার তড়িঘড়ি করে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে রাস্তার কার্পেটিং করা হয়। কার্পেটিংয়ের পূর্বে খোলার উপরে রিমিন দেয়া হয়নি। বালির উপরেই নামকাওয়াস্তে বিটুমিনের সাথে পাথরের সংমিশ্রনে রোলার দেয়া হয়েছে। যা, হাতের চাপেই ভেঙে গুড়ো হয়ে যাচ্ছে। সড়কের পাশে হেরিং বোন দেয়া ইটের পাশে মাটি না দেয়ার বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে।

রোস্তমপুর গ্রামের শংকর, হাতেম আলি মোড়ল, শ্যামল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, সপ্তাহ খানেক আগে ঠিকাদার রাস্তায় কার্পেটিংয়ের এর কাজ করেছে। ইতোমধ্যে যৎসামান্য বিটুমিনের ব্যবহারে পাথরগুলি উঁকি দিচ্ছে বেরিয়ে আসতে।

আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর ওয়ার্ড শাখা আ’লীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম বললেন, সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীলরা সঠিকভাবে কাজের তদারকি না করায়। ঠিকাদার ও প্রকৌশলী অফিসের লোকজন পরষ্পর যোগসাজসে সরকারের উন্নয়নমূলক কাজে চরমভাবে ব্যাহত হচ্ছে।  তিনি আরো জানান, রাস্তাটি নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান সেই শুরু থেকেই ব্যাপক অনিয়ম-দূর্নীতির আশ্রয় নিয়ে কাজটি বাস্তবায়ন করছে।

ঠিকাদার ইকবাল হোসেন জানালেন, ঘাস গজানোর এটি সাংবাদিকদের কারসাজি। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে কয়েকটি স্থানে ধ্বসে পড়েছে, তা অবশ্য ঠিক। বৃষ্টি থেমে গেছে এখন ঠিক করে দিবেন বলেও জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, পাথরের নীচে ঘাষের বীজ থাকলে তা অঙ্কুরিত হতে পারে। যানবাহন চলাচল করলে ঘাস মরে যাবে। তিনি বলেন, সড়কের কাজ সিডিউল অনুযায়ি ঠিকাদারকে শেষ করতে হবে। কোন অনিয়ম মেনে নেয়া হবে না।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর