1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুমুরিয়ায় ভূমিদস্যুর অত্যাচারের অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৯১ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি::

খুলনার ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়ায় বহিরাগত ভূমি দস্যু ও কথিত ভূয়া সাংবাদিকের অত্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাব অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাগআঁচড়ার বাসিন্দা ইসরাফিল।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা আবুল হোসেন গাজী ২৪ বছর ধরে ৩ (তিন) একর জমি সরকারের কাছে থেকে ভি.পি ইজারার মাধ্যমে ভোগ দখল করে আসছেন। গত ২০১৮ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ডি.সি.আর নাবয়ন করেছেন। এরপর গত বছর ধরে তিনি ও তার ভাই ইলিয়াস গাজী দু’বছর ডি.সি.আর নবায়ন করছেন। এছাড়া বাংলা ১৪২৮ ও ১৪২৯ সালে নবায়নের আবেদন করা হয়েছে। তবে করোনার কারনে সরকার ঐ জমির ডিসিআর নবায়ন না দিলেও তারা সেখানে মাছ চাষপূর্বক শান্তিপূর্ণ ভোগ দখলে রয়েছেন।

এমন পরিস্থিতিতে খুলনার কয়রা উপজেলার জনৈক আশরাফ, তার স্ত্রী পারভীন ও তার পিতা ইসমাইল গাজী আকষ্মিক ৪/৫ মাস আগে ১৯৮৪-৮৫ সালের একটি তঞ্চকতাপূর্ণ কাগজ প্রস্তুত করে মালিকানার দাবি নিয়ে সেখানে জোরপূর্বক দখলের পায়তারা করছে।

তিনি বলেন, অথচ সরকার তার পিতাকে গত ২৪ বছর ধরে ইজারা দিয়ে আসছে। আমারাও ডিসিআর নবায়ন ও সর্বশেষ আবেদন দিয়ে শান্তিপূর্ন ভাবে সেখানে মাছ চাষ করে আসছি। অথচ দু’যুগ পর ফের ইসমাইলের ছেলে আশরাফ গাজী ঐ ভূয়া কাগজের মাধ্যমে জোর পূর্বক তাদের দীর্ঘ দিনের ভোগ-দখলীয় মৎস্য ঘেরের দখল নিতে পারে এমন আশংকায় রয়েছেন তারা।

তিনি আরো বলেন, সকল নিয়ম-কানুন মেনে সরকারের সম্পত্তি আমাদের দখলে এখনও আছে। কিন্তু ভূয়া কাগজ দেখিয়ে আরশাফ গাজী ও তার স্ত্রী পারভীন বারবার আমাদের ওপর হামলা করছে। হামলার পর মিথ্যা মামলা সাজিয়ে একের পর এক হয়রানী করছে। আরশাফ গাজী ও পারভীনের বাড়ী কয়রায় উপজেলার গোবিন্দপুর গ্রামে। ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়া গ্রামে এরা বহিরাগত। এদের পরিবার ভূমি দখলকারী। আশরাফকে ভুমিদস্যু আখ্যায়িত করে তাদের সাথে স্থানীয় দু’ সংবাদকর্মী মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশন করছে বলেও দাবি তার।

সংবাদ সম্মেলনে তাদের অত্যাচারে তারা রীতিমত জর্জরিত উল্লেখ করে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের পাশাপাশি তারা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এ সময়‌ উপস্হিত ছিলেন, বাবলু বিশ্বাস, ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আরো অনেক ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর