শেখ মাহতাব হোসেন, (ডুমুরিয়া) খুলনা::
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৫ ও ১৬ অক্টোবর ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শনিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।
বিষয় ব্রি/বিনা কর্তৃক উদ্ভাবিত আমন ধানের জাত, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা বসতবাড়ি ভিত্তিক ফল বাগান স্থাপন কলাকৌশল ও ব্যবস্থাপনা প্রযুক্তি উৎপাদন। উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত জামিল, প্রমুখ। উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।