1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

ড. ইউনূসকে ডব্লিউটিও মহাপরিচালকের অভিনন্দন

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত
yunus-9963

দীপ্ত নিউজ ডেস্ক::


বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় পাওয়া এক অভিনন্দন বার্তায় তিনি ড. ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ আগস্ট) ড. ইউনূসকে চিঠি দেন ডব্লিউটিও মহাপরিচালক।


এনগোজি ওকোনজো-আইওলা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি এমন এক সময়ে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন যখন বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের জন্যও এটি একটি চ্যালেঞ্জের সময়। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।


চিঠিতে বলা হয়, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের সুফল ভোগ করেছে এবং সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থার দৃঢ় সমর্থক ছিল।

আইওলা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু নিয়ে কাজ করছি। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সচল রাখা এবং আরও শক্তিশালী করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ডব্লিউটিও মহাপরিচালক উল্লেখ করেন, মো. ইব্রাহিম ফাউন্ডেশনের বোর্ডে একসঙ্গে কাজ করার স্মৃতি তার সবসময় মনে থাকবে।

তিনি ইতিহাসের এ নতুন অধ্যায়ের সূচনায় বাংলাদেশের জন্য শুভ কামনা এবং প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর