1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিসের চুক্তি বাতিলের দাবিতে সিলেটে জমিয়তের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পঠিত
sylet-12964
  • সিলেট প্রতিনিধি::

সু-শাসন ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। সম্প্রতি ইন্টেরিম সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিস স্থাপনের ৩ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। এমতাবস্থায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনে করে এ চুক্তির ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, সমকামিতা-ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে এদেশের ৯০-৯২% মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করবে। বাংলাদেশের বিচার ব্যাবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে। বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হবে। আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে।

আজ ০৭ আগস্ট সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের পরবর্তী জমিয়ত নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিস স্থাপনের প্রতিবাদে জমিয়তের সারাদেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা উত্তর-দক্ষিণ ও মহানগরীর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসেমী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, দক্ষিণ জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, শিব্বির আহমদ, মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী ও মাওলানা আব্দুল হাই, যুগ্ম সম্পাদক কবির আহমদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির, রেজাউল করিম, শাহ আদনান, আফজাল হোসেন, আবুল খয়ের ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর