1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আদালতের রায়-ডিক্রি পেলেও জমির দখল পাচ্ছে না মালিক! শারদীয় দুর্গা উৎসবে খুলনার ৮ জেলায় এসআরবি’র তিন স্তরে নিরাপত্তা সৈয়দপুরে ৮৮ মন্ডপে নিরাপত্তায় ৫৬২ জন আনসার, মন্ডপে মন্ডপে উৎসবের আমেজ ১৯ শয্যায় বন্দি ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা পেতে দুর্ভোগে কয়রার মানুষ পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার অভিযোগে আটক ৯ পাইকগাছার দেলুটিতে প্রধান শিক্ষকের বসতঘরে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষতিসাধন পাইকগাছায় স্বামীর উপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা! খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি কপিলমুনি সেজেছে ভিন্ন রুপে পাইকগাছায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
munsigang-17389
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে এ যানজটের সৃষ্টি হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং ভবেরচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাড়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর সেতুতে মেরামতকাজ চলমান থাকায় মহাসড়কের এক লেন দিয়ে যানবাহন চলাচল করছিল। এতে ওই এলাকায় যানবাহনের ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে গজারিয়া অংশের ঢাকা অভিমুখী লেনেও। একপর্যায়ে যানজটটি প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল হোসেন বলেন, সোনারগাঁওয়ের আষাড়িয়ারচর এলাকায় সেতু মেরামতের কারণে মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। এর প্রভাব গজারিয়া অংশেও পড়েছে। ফলে ঢাকা অভিমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে আষাড়িয়ারচর সেতুর মেরামতকাজ শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়েছে। তবে সেতুর ঢালাই শুকানোর জন্য আপাতত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।তিনি আরও জানান, আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় ঢাকা অভিমুখী লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর