1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে জমিয়তের কোতোয়ালি শাখার মতবিনিময়  তালার তেঁতুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল হোসেন আলোচনায় কয়রায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা শাহিন আলমের হরিঢালী বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, অভিযুক্ত শিক্ষকের লিখিতভাবে দায় স্বীকার পাইকগাছায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাস, পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় কৃষি ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোক সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি,সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত

তালায় টিআরএম কার্যক্রমের ৪ বছরের বকেয়া ক্ষতিপূরণ দাবিতে বিল কমিটির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
13198
তালা প্রতিনিধি :


কপোতাক্ষের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা (টিআরএম) কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আঃ সালাম গণগ্রন্থাগার হল রুমে এ সম্মেলনের আয়োজন করে পাখিমারা টিআরএম বিল কমিটি।
এতে শ্রীমন্তকাটি এলাকার বাসিন্দা গোলদার আশরাফুল হক বিল কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি জানান, ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত প্রায় ৬ বছর যাবত ১৫৬২ একর জমিতে টিআরএম কার্যক্রম চালু রাখা হলেও জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র ২ বছরের। অনুমোদিত অর্থসহ বকেয়া প্রায় ৪৮ কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। এর ফলে স্থানীয় কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন, কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বহু পরিবার দারিদ্র্য-অভাব ও ঋণের বোঝায় জর্জরিত হয়েছে।
বক্তব্যে আরও বলা হয়, টিআরএম বাস্তবায়নের মাধ্যমে কপোতাক্ষ অববাহিকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি ও ৪০ লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় পুনরায় টিআরএম চালুর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নেতা জি এম শহিদুল্লাহ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোনেস, শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, টিআরএম বিল কমিটির আব্দুল আলীম, রাশেদ সানা, ছফেদ আলী সরদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর