তালা(সাতক্ষীরা) প্রতিনিধি::
সাতক্ষীরা তালায় শাক বিক্রয়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার(২১ এপ্রিল) সন্ধ্যায় তালা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।
হামলার শিকার কাঁচামাল ব্যবসায়ী খায়রুল জানান,তার পাশের কাঁচামাল ব্যবসায়ী হানিফের নিকট থেকে সদর ইউনিয়নের বারইহাটি গ্রামের অবঃ প্রাপ্ত প্রাঃ বিদ্যালয় এর শিক্ষক মোঃ সোরহাব সরদার দুই আটি কুলকি শাক ক্রয় করেন।শিক্ষকের স্ত্রীর শাক পছন্দ না হওয়ার পরেদিন তিনি শাক ফেরত আনেন।বিক্রেতা প্রথমে শাক ফেরত নিতে না চাইলে তার সাথে বাক বিতান্ডার এক পর্যায়ে শাক ফেরত নিতে বাধ্য হন। পরেদিন ঐ শিক্ষক আবারো তার নিকট থেকে কিনাকাটা করে শাকের টাকা কাটন দিয়ে চলে যান।
ঘটনার ৷ ঘটনারদিন সন্ধ্যায় ঐ শিক্ষক ও তার আরেক চাচাতো ভাডই আঃ মজিদ সরদারসহ কিশোর গ্যাং কাঁচামাল ব্যবসায়ী হানিফ শেখের উপর হামলা করেন। এসময় কিশোরগ্যাং এর সদস্যরা হানিফের ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায়। এসময় খায়রুলসহ পাশে তপন পাল ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করা হয় বলে জানান।
এঘটনায় কাঁচা বাজার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।ঘটনার পরেই তালা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিচারের আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের শান্ত করেন।