1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

তালায় রাস্তার উপর ঘর নির্মাণে বাঁধা দেয়ায় এক গ্রাম পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::

সাতক্ষীরার তালা উপজেলার জালাপুুরে চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণে বাঁধা প্রদান করায় স্থানীয় ইউপির গ্রাম পুলিশ বনমালী দাসের নামে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্রিকায় মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি নীরিহ গ্রাম পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

বনমালী দাস উপজেলার নেহালপুর গ্রামের মৃত সতিশ দাসের ছেলে। পৈত্রিক সম্পত্তি নিয়ে শরিকগণ সুকুমার দাস, সত্যপদ দাস, চিত্তপদ দাসের সাথে তার আদালতে মামলা চলছিল। আদালত এ মামলায় তার পক্ষে রায় প্রদান করেছেন।

অন্যদিকে বনমালী দাসের দাবি, প্রতিবেশী মাধব দাস সম্প্রতি এলাকার চলাচলের রাস্তার উপরে জোরপূর্বক ঘর নির্মাণ করছিলেন। এতে বাঁধা দেয়ায় মধাব তাকে নানাবিধ হুমকি-ধামকিসহ মারধর করে।

ঘটনার পর থেকে মাধব তার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে নানা অপপ্রচারে লিপ্ত রযেচ। অন্যদিকে জালালপুর মৌজার খাস জমি যার দাগ নং- ১৯১১ নিয়ে জনৈক নুরুল ইসলাম ও শাহিন শেখ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয় বিধান দাস বলেন, গ্রামের দীর্ঘ দিনের চলাচলের একটি রাস্তার উপর মাধব দাস জেরূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করলে বনমালীসহ কয়েকজন তাকে বাঁধা দেন।

আর এঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা বনমালির বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে মিথ্যা ও বানোয়াট বিভ্রান্তিমূলক তথ্য সরবারহ করে বিভিন্ন মিডিয়ায় মিথ্যাচার করিয়েছে। তারা এঘটনার প্রতিবাদ জানান।

স্থানীয় আরেকজন মোহন দাস জানান, বনমালী নিরেট সাদা মনের মানুষ। এলাকায় তার বিরুদ্ধে কোন অভিযোগ-অনুযোগের ব্যাপারে জানা নেই তার। এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর