1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

তাসকিনের উইকেট ‘ফিফটি’

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পঠিত

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলকে পেসার তাসকিন আহমেদ। আজ সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমে শুরুতেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। এর মধ্য দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে উইকেটের ফিফটি পূর্ণ করলেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুরবাজের পর আরেক আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাইকেও সাজঘরে ফিরিয়েছেন তাসকিন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪ ম্যাচে ৫১ উইকেট শিকার করেছেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১৭ ম্যাচে সাকিব ১৩৮টি ও মোস্তাফিজ ৮৫ টি-টোয়েন্টিতে ১০১ উইকেট শিকার করেছেন। ১৩৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর